মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই চেয়ারম্যানের দাবি, আবেগে জড়িয়ে ধরেছিলেন

news-image

নিউজ ডেস্ক : ম্রো সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সংবর্ধনা নিতে গিয়ে আবেগে তাদের জড়িয়ে ধরেছিলেন বলে দাবি করেছেন বান্দরবানের আলীকদমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। গতকাল রোববার রাতে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি এ দাবি করেন।

আবুল কালাম বলেন, ‘আমি একটা সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে মেয়েগুলো আমাকে ফুল দিয়েছে। নির্বাচনে আমার জন্য তারা অনেক কষ্ট করেছে। এজন্য সংবর্ধনা দিতে গিয়ে ওরা আবেগি হয়ে পড়ায়, আমিও আবেগি হয়েছে গিয়েছিলাম। তাই জড়িয়ে ধরেছি।’

গত সপ্তাহে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের আলীকদমে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন সাবেক বিএনপি নেতা মো. আবুল কালাম। এর পর ২২ মার্চ স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের মেরিনচর পাড়ায় সংবর্ধনা নিতে যান তিনি। ওই পাড়াটিতে মূলত ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষদের বসবাস।

পরে ম্রো সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সংবর্ধনা নেওয়ার সময় আবুল কালাম সবার সামনে এক নারীর সঙ্গে বেশ আপত্তিকর আচরণ করেছেন বলে অভিযোগ উঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ছবি ভাইরালও হয়।

ছবিতে দেখা যায়, ম্রো নৃগোষ্ঠির এক নারীকে সবার সামনেই জড়িয়ে ধরে আছেন। ওই নারীর আচরণে বোঝা যায়, তিনি এতে খুবই অস্বস্তিবোধ করছেন। শুধু তাই নয় চেয়ারম্যানের কাছ থেকে দূরে যেতে চেষ্টা করতে দেখা যায় তাকে। অন্যদিকে চেয়ারম্যানও তাকে জোরপূর্বক ধরে রাখার চেষ্টা করেন।

বান্দরবন প্রতিনিধি ওই নারীর পরিচয় নিশ্চিত করে জানান, তিনি একজন বিধবা। ওই নারীর ভাই স্থানীয় এমএনপি কমান্ডারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে চেয়ারম্যান আবুল কালাম ওই পাড়ায় সংবর্ধনা নিতে আসেন।

এদিকে ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই চেয়ারম্যানের সমালোচনায় করছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠির একজন বিধবা নারীকে এভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ্যে হেনস্তা করার দায়ে চেয়ারম্যানের বিচারও চেয়েছেন অনেকে।

এদিকে আজ সোমবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন আবুল কালাম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক