মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালট বাক্স রাতেই ভর্তি, কটিয়াদীর সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

news-image

নিউজ ডেস্ক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভয়ভীতি দেখিয়ে রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ওই উপজেলার সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রথমে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হচ্ছে- চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দপুর হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়, চাতল বাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

পরে উপজেলার মোট ৮৯টি কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম।

আজ রোববার সকালে তাজুল ইসলাম জানান, রাতেই কতিপয় দুষ্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে কটিয়াদী উপজেলার সব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক