মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সংঘর্ষে বিএম কলেজ ছাত্রীসহ ছয়যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সকালে নগরীর গরিয়ারপাড় এলাকার ঢাকা-ব‌রিশাল মহাসড়কের তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউনুস আলী।

নিহতরা হলেন, ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের মাস্টর্সের ছাত্রী শীলা হালদার (২৪), নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে কাশিপুর এলাকার অটোরিকশাচালক খোকন (৩৫), মা‌হিন্দ্রচালক কা‌শিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার বাসিন্দা সোহেল (২৫), পারভীন (৩৫) ও ৫০ বছর বয়সী এক নারী।

ইউনুস আলী জানান, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে ব‌রিশাল থেকে বানারীপাড়ার দিকে যা‌চ্ছিল। তেতুলতলায় স্বরূপকা‌ঠি থেকে ব‌রিশালগামী ‘দুর্জয় পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজছাত্রী শীলার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানিক ও খোকনকে মৃত বলে ঘোষণা করেন। তাছাড়া চিকিৎসাধীন অবস্থায় মা‌হিন্দ্রা চালক সোহেল, পারভীন ও ৫০ বছর বয়সী নারী মারা যান।

বাকি আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন, দুলাল হাওলাদার (৩৫), তন্নি আক্তার (১৭), শিশু তাইয়ুম (৭), সুমন (২৫) ও ৭ বছর বয়সী এক শিশু।

বরিশাল মহানগর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার ওপরে পড়ে থাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি উদ্ধার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরও জানান, বাসচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্র পুলিশের হেফাজতে রয়েছে। সূত্র আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক