রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে কোমরের বেল্টে থেকে মিললো ১ কোটি টাকার স্বর্ণ

news-image

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ২০টি স্বর্ণের বারসহ জিকরুল আলম (৪৬) নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার বেলা ২টার দিকে আমড়াখালী চেকপোস্ট থেকে স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে বিজিবি। গ্রেপ্তার জিকরুল ইসলাম নড়াইল জেলার লোহগড়া থানার বড়দিয়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে বেনাপোলগামী দেশ ট্রাভেলসের একটি পরিবহনে এক যাত্রী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে বেনাপোল আসছে।

এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের আওতাধীন আমড়াখালী চেকপোস্টের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল চেকপোস্ট এলাকায় পরিবহনে অভিযান চালায়। এ সময় তল্লাশিতে ওই যাত্রীর কোমরের বিশেষ কায়দায় তৈরি বেল্টের ভেতর থেকে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ বাসযাত্রী জিকরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার স্বর্ণগুলোর আনুমানিক মূল্য এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। জিকরুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ