রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের মধ্যেই ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

news-image

গাইবান্ধা প্রতিনিধি : রাজধানী ঢাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হবার একদিনের মাথায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাতক ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির ছাত্রী সুমী নামে এক ছাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় শাহানাজ আক্তার নামের নবম শ্রেণির আরেক ছাত্রী আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত সুমী আক্তার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানাজ আক্তার একই গ্রামের শাহ-আলমের মেয়ে। তারা দুজনেই উপজেলার করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা নিজ নিজ বাইসাইকেল যোগে ছাইতানতলা বাজারে জ্যোতি কোচিং সেন্টারে যাবার সময় শাখা মারা ব্রিজ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমী আক্তার নিহত হয়।

করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম রুহুল আমীন এতথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুর সোবহান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি আটকের জন্য সব জায়গায় ম্যাসেজ দিয়েছি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ