মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনের জ্যোৎস্না একসঙ্গে ৩ সন্তানের মা হলেন

news-image

চরফ্যাশন প্রতিনিধি : পাঁচ ছেলের পর মেয়ের আশায় সন্তান নিয়ে এবার একসঙ্গে তিন শিশুর মা হলেন ভোলার চরফ্যাশনের জ্যোৎস্না বেগম নামে এক গৃহবধূ।

সোমবার রাতে পর পর তিন সন্তানের জন্ম দেন তিনি।

প্রসূতি গৃহবধূ জ্যোৎস্না বেগম উপজেলার নজরুলনগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী।

বর্তমানে তিনি এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডের সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নূর মোহাম্মদ তালুকদারের অধীনে চিকিৎসাধীন। শিশুরা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা যায়, চরফ্যাশনের নজরুলনগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধাবাড়িতে একটি ছেলেসন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে আরও এক ছেলে ও মেয়েসন্তান জন্ম দেন তিনি।

প্রসূতি গৃহবধূর স্বামী সবুজ মৃধা জানান, তাদের আরও পাঁচটি ছেলেসন্তান আছে। কন্যাসন্তানের আশায় আবারও সন্তান নিয়েছেন তারা। সোমবার বিকালে নিজ বাড়িতে দাইয়ের সহায়তায় একটি ছেলেসন্তানের জন্ম হয়।

পরে প্রসব সমস্যা দেখা দিলে আম্ব্যুলেন্সে স্ত্রীকে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে এক মেয়ে ও এক ছেলেসন্তান জন্ম নেয়। একসঙ্গে মেয়েসহ দুই পুত্রসন্তান পেয়ে স্বামী-স্ত্রী উভয়ে খুশি হয়েছেন।

চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিন আরা আহমেদ জানান, প্রসূতি গৃহবধূ শুরু থেকে তার তত্ত্বাবধানে ছিলেন। ২৬ সপ্তাহ সময়কালে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তানের বিষয়টি নিশ্চিত হন তারা। কোনো প্রকার সিজার ছাড়াই স্বাভাবিকভাবে শিশু তিনটি ভূমিষ্ঠ হয়েছে।

ডা. নূর মোহাম্মদ তালুকদার জানান, মা ও নবজাতকরা সুস্থ আছেন।

সেন্টাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আফসার উদ্দিন রাসেল এবং অত্র সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বিআরডিবির চেয়ারম্যান মাকসুদুর রহমান মিজান মিয়া বলেন, আমাদের হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং সেবিকাদের রোগী সেবায় সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া আছে। এই রোগীর ক্ষেত্রেও নির্দেশনা অনুযায়ী সবাই দায়িত্ব পালন করছেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক