মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক তৈরির সরঞ্জামসহ কথিত সাংবাদিক আটক

news-image

চৌদ্দগ্রাম, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক তৈরির সরঞ্জামসহ কথিত সাংবাদিক অশ্রু আহমেদ ওরফে শামীমকে আটক করেছে র‌্যাবের একটি দল। শামীম (৩৫) আলকরা ইউনিয়নের বুড়নকরা গ্রামের উত্তর পাড়ার শাহ আলম ফরায়েজীর ছেলে।

মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি কোম্পানি-২-এর কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ বিল্লাল হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বুড়নকরা গ্রামের ফরায়েজী ডেইরি এন্ড পোল্ট্রি খামারের অফিসে অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়। পরে অফিসের গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদক তৈরির সরঞ্জাম চিনির সিরাপ, ফ্লেভার, ঘন চিনি, রং, স্পিরিট, খালী বোতল, বোতলের কর্ক, লেভেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শামীম জানায়, বিশেষ পন্থায় বিভিন্ন ধরনের মাদক তৈরি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। পোল্ট্রি ব্যবসার আড়ালে তিনি মাদক তৈরী ও তা বিক্রি করে থাকে। এছাড়া তার কাছে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শামীম সাংবাদিক পরিচয় দিয়ে পোল্ট্রি ব্যবসার অন্তরালে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ফেনী ও নোয়াখালী থেকে তার কাছে যুবকরা মাদক সেবনের জন্য আসতো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক