মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আশুলিয়ায় ঝুটের গুদাম ঘরে ভয়াবহ আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার অদূরে আশুলিয়ায় একটি বিপণী বিতানের নিচ তলায় অবস্থিত ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় করিম সুপার মার্কেটের পঞ্চম তলা একটি বিপণী বিতানের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ নিচতলার একটি ঝুটের গুদাম ঘর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর সেখান থেকে আগুন দ্রুত মার্কেটের নিচতলায় ছড়িয়ে পড়লে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে ধামরাই ও সাভার ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক