মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমার কামনা করেন ধর্ম প্রতিমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আগামীতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে টঙ্গীতে একসঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার টঙ্গীর ইজতেমা ময়দানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, আগামীতে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে পরস্পর ভেদাভেদ ভুলে টঙ্গীর ইজতেমা ময়দানে আগের মতো ইজতেমা করতে পারি আমরা সেই কামনা করি।

তিনি আরও বলেন, এ জন্য আমরা সরকারের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হতে চাই বা হচ্ছি। এবার ইজতেমায় আমরা যা করতে পারিনি, আল্লাহ আগামীতে যাতে সেটুকুসহ আমাদের আরও সফলতা দান করেন।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, উপকমিশনার (ট্রাফিক) কেএম আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি মুরব্বি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে বিশ্ব ইজতেমার নানা বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশের ব্রিফিং:

গাজীপুরের টঙ্গীতে সাদ অনুসারী মুসল্লিদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে শরিক হতে ইজতেমাস্থলে মুসল্লিদের যাতায়তের জন্য যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিকব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান এসব কথা জানান।

তিনি বলেন, ‘ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম চলছে। প্রত্যেকটি মানুষের ভেতর নিরাপত্তাবোধ জাগ্রত আছে। সাদপন্থীদের ইজতেমা শুরুর দিন সকালে বৃষ্টি হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে সরকার ইজতেমা একদিন পিছিয়েছে। মঙ্গলবার সকালে তাদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ মোনাজাতের জন্য নিরাপত্তা ও ট্রাফিকব্যবস্থা আগের আখেরি মোনাজাতের মতোই নেওয়া হয়েছে।’

সোমবার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চান্দনা চৌরাস্তার ভোগড়া বাইপাস, টঙ্গী ব্রিজ, আশুলিয়া সড়কের কামারপাড়া ব্রিজ ও টঙ্গী-নরসিংদী সড়কের মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে সব ধরনের যানবাহন টঙ্গীতে প্রবেশ বন্ধ থাকবে। ইজতেমা শেষে মুসল্লিদের যাওয়ার সময়ও একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক