শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বন্ধু মিলে প্রেমিকাকে গণধর্ষণ

news-image

সাভার প্রতিনিধি : সাভারে ‘ভালোবাসা দিবসে’র দিন নির্জনে ডেকে আট বন্ধু মিলে এক নারী পোশাক শ্রমিককে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায়।

এ ঘটনায় আজ রোববার সকালে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন গণধর্ষণের শিকার ওই নারীর ভাই আরিফ। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে।

আরিফ জানান, চার মাস আগে হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জিসান গার্মেন্টেসে হেলপার পদে চাকরি নেয় তার বোন। ওই পোশাক কারখানায় রাকিব নামে এক অপারেটরের সঙ্গে তার পরিচয় হয়। গত ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবসে’ গার্মেন্টসের পাশে একটি নির্জন জায়গায় তার বোনকে ডেকে নেয় রাকিব। এ সময় সে ও তার আট বন্ধু মিলে ভয়ভীতি দেখিয়ে তার বোনকে গণধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনাটি কাউকে বললে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা।

এ ব্যাপারে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী বলেন, ‘গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষকদের আটক করার প্রক্রিয়া চলছে।’

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা