সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেখা হল সবচেয়ে লম্বা ও খাটো মানুষের

news-image

তুরস্কের অধিবাসী ৩৫ বছর বয়সী সুলতান কোসেনের উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ হচ্ছেন ২ ফুট উচ্চতার ভারতের নাগপুরের ২৪ বছরের জ্যোতি আমগে।

সম্প্রতি এক ফটোশুটে দুজনকে দেখা যায় একসঙ্গে । ছবিতে কোসেনের হাঁটুর নিচে দেখা যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ জ্যোতিকে।

২০১১ সাল থেকে এই দুইজন ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’- এ বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষের রেকর্ড দখল করে আছেন।

মিসরের পর্যটন বোর্ডের আমন্ত্রণে সম্প্রতি দেশটি সফরে যান এই দুই বিশ্ব রেকর্ডধারী। মিসরের পিরামিডের সামনে তাদের ফটোশুট করা হয়। পরে তারা কায়রোর একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

কোসেন ২০ বছর বয়সে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ সবচেয়ে লম্বা মানুষ হিসাবে স্বীকৃতি পান। এখন পর্যন্ত ১০ জন লম্বা মানুষ ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ স্থান পান। কোসেন বিশ্বে সবচেয়ে লম্বা হাতের অধিকারীও।

অন্যদিকে জ্যোতি ১৮ বছর বয়সে গিনেস বুকে বিশ্বে সবচেয়ে খাটো বা ক্ষুদ্র মানুষ হওয়ার রেকর্ড অর্জন করেন। তখন তার ওজন ছিল ৫ কেজি। সূত্র: মিরর

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা