সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের রাতেই নববধূর সতীত্ব পরীক্ষা, অতঃপর…!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের রাতেই কনের সতীত্ব পরীক্ষা করে দেখা হয়। ভারতের পুণের কঞ্জরভাট গোষ্ঠীতে এমন রীতিই প্রচলিত রয়েছে। এই রীতির বিরোধিতা করতে গিয়েছিলেন সেই গোষ্ঠীর তিন জন। আর তাতেই বাকি সদস্যরা রেগে গিয়ে তিন জনকে বেধরক মারধর করেন।

জানা গেছে, সেই তিন জন প্রতিবাদী হোয়াটসঅ্যাপে ‘স্টপ দ্য ভি রিচুয়াল’ নামে একটি গ্রুপ চালাতেন। সেই গ্রুপের মূল উদ্দেশ্য হল নারীদের জন্য তৈরি এই রীতিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। সেই গ্রুপের মাধ্যমেই তারা মানুষকে সচেতন করতেন।

অন্যদিকে কঞ্জরভাট গোষ্ঠী বিয়ের রাতে কনের সতীত্ব পরীক্ষা ও পণ নেওয়ার মতো কিছু অপ্রগতিশীল কাজকর্ম চালিয়ে নিয়ে যাচ্ছে। সেই নিয়েই রবিবার পঞ্চায়েত বসিয়েছিল এই গোষ্ঠী। কিন্তু এই তিন সদস্য পঞ্চায়েত সভায় উপস্থিত না থেকে একটি বিয়ে বাড়িতে যান।

এক দিকে পঞ্চায়েত সভায় অনুপস্থিতি আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নারীদের সতীত্ব পরীক্ষা করে দেখার বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এই দু’টি কারণে গোষ্ঠীর ৪০ জন সদস্য রবিবার রাতে ওই তিন সদস্যকে বেধরক মারেন।

সেই তিন জন এরপরে মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির সাহায্য নিয়ে ওই গোষ্ঠীর ৪০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা