সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডারউইনের তত্ত্ব নেহাতই গাঁজাখুরি গল্প’

news-image

অনলাইন ডেস্ক : মানুষ কোথা থেকে এসেছে? স্কুলের পাঠ্যবই খুললেই চোখে পড়বে এককোষী প্রাণী অ্যামিবার কথা। সেখান থেকে অভিব্যক্তির মাধ্যমে বহুকোষী প্রাণী এসেছে। এসেছে হোমো সেপিয়্যান্স বা আধুনিক মানুষ।

অভিব্যক্তির এই আবিষ্কারের জন্য বিখ্যাত চার্লস ডারউইন। কিন্তু ডারইউনের এই মতবাদকে সরাসরি অগ্রাহ্য করেছেন ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী সত্যপাল সিং। তার মতে, নেহাতই গাঁজাখুরি গল্প বানিয়েছেন ডারউইন। এই অভিব্যক্তিও কিচ্ছু না। মানুষের উদ্ভবের অতীতে রয়েছে মানুষই। এর মধ্যে অভিব্যক্তির কোনও মহিমা নেই।

নিজের কথার সমর্থনে এক অদ্ভুত যুক্তি দেখিয়েছেন তিনি। বলেছেন, কেউ কোনও লেখায় উল্লেখ করেনি বা দাদা-দাদির মুখ থেকেও শোনেনি, ডারউইন জঙ্গলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখেছিলেন বনমানুষ মানুষে রূপান্তরিত হচ্ছে।

তিনি আরও বলেন, ডারউইনের গল্প বৈজ্ঞানিকভাবে মিথ্যা। তাই আমাদের স্কুল ও কলেজগুলোতে এটি পড়ানো উচিত নয়। মানুষ পৃথিবীতে এসেছিল মানুষ হিসেবেই। শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ মানুষই রয়েছে। আপনারা হয়তো জানেন না, বিজ্ঞানীরা ৩৫ বছর আগেই একথা প্রমাণ করে দিয়েছেন। সূত্র: কলকাতা২৪.কম

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা