বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে এই সুন্দরী? অ্যামি জ্যাকসনও নিষ্প্রভ আইপিএল টেন-এ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল টেন শুরুর দিনে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের চার বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার। যাদের ‘ফ্যাব ফোর’ বলা হত। সেই সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র সেবাগ এবং ভিভিএস লক্ষ্মণকে সংবর্ধিত করা হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। তাদের সঙ্গেই সংবর্ধনা দেওয়ার কথা ছিল আইপিএল এর দশ বছরের ইতিহাসে আরো এক বিখ্যাত ভারতীয় ক্রিকেটারকে। তিনি রাহুল দ্রাবিড়। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হওয়ায় তিনি অনুষ্ঠানে হাজির ছিলেন না।

আইপিএল টেন-এর উদ্বোধনী অনুষ্ঠানে অ্যামি জ্যাকসন ছিলেন বিশেষ আকর্ষণ। কিন্তু ওইদিন সবার নজর কেড়ে নিয়েছেন এক রহস্যময়ী নারী। অ্যামি জ্যাকসন যখন মঞ্চে পারফর্ম করছেন, তখনই জায়ান্ট স্ক্রিনে ধরা হয় এক নারীকে। সঙ্গে সঙ্গেই সবার মনে কৌতূহলের ঝড় ওঠে। কে তিনি? অ্যামি জ্যাকসন ঢাকা পড়ে গিয়েছিলেন এই নারীর রূপ ও লাবণ্য। পরে জানা যায়, এই রহস্যময়ী মহিলার নাম পুনম কর লাল। তিনি হায়দরাবাদি মডেল এবং অভিনেত্রী। তামিল, তেলেগু ও মালায়লম ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০০৬-এ ফিল্মে আত্মপ্রকাশ ঘটে তার।

ফ্যাশন ডিজাইনিংয়ে ডিগ্রি নিয়েছেন পুনম। কমল হাসান, মোহনলালের সঙ্গেও অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৮-এ বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস পুরস্কারের জন্য তার মনোনীত করা হয়েছিল। বলাই বাহুল্য বুধবার আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান মোটেও মনোগ্রাহী হয়নি। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা অ্যামি জ্যাকসনের পারফরম্যান্স থেকে মুখ ফিরিয়ে নেন। ঠিক সেই সময়ে জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে পূণমের মিষ্টি মুখ। কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। সেটাই হল। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর