বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্র্যামি অ্যাওয়ার্ডে অ্যাডেলের জয়জয়কার

news-image

বিনোদন ডেস্ক : গ্র্যামির মঞ্চে আবারো ব্রিটিশ মিউজিক ডিভা অ্যাডেলের চিৎকার, আবারো সেরার মুকুটটা তারই মাথায়। বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডের ৫৯তম আসরে পাঁচ ক্যাটাগরিতে তিনি পুরস্কৃত হলেন।

বিবিসির প্রকাশিত খবরে বলা হয়েছে, অ্যাডেলে শুধু সেরা পপ সলো গান হিসেবে ‘হ্যালো’ নয়, তাঁর নতুন অ্যালবাম ‘২৫’ অর্জন করেছে সেরা পপ ভোকাল অ্যালবামের কৃতিত্ব। সেরা তিন ক্যাটাগরিতে অ্যাডেলে প্রতিযোগিতায় পেছনে ফেলেছেন আরেক জনপ্রিয় শিল্পী বিয়ন্সকে।

পুরস্কার পাওয়ার উচ্ছ্বাস এবং বিয়ন্সকে সম্মান দেখিয়ে অ্যাডেলে বলেন, ‘আমি সত্যিই বিনীত এবং সবার কাছে কৃতজ্ঞ। আর বিয়ন্স হলো আমার জীবনের শিল্পী।’

তবে বিয়ন্সও পিছিয়ে ছিলেন না। ২১ বার গ্রামি অ্যাওয়ার্ড পাওয়া বিয়ন্স তাঁর ‘ফরমেশন’ গানটি দিয়ে ছিনিয়ে নিয়েছেন সেরা মিউজিক ভিডিওর পুরস্কার। এ ছাড়া নয়টি বিভাগে মনোনীত হয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীর জায়গাটি ছিল তার দখলে।

সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন চান্স দ্য র‍্যাপার। সেরা নতুন শিল্পীর অ্যাওয়ার্ড নেওয়ার সময় চান্স দ্য র‍্যাপার দারুণ খুশি। বলেও ফেললেন, আমার এ অর্জন ঈশ্বরের নামে উৎসর্গ করছি।

৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের উল্লেখযোগ্য পুরস্কার বিজয়ীর তালিকায় রয়েছে সেরা গান- অ্যাডেলের ‘হ্যালো, সেরা র‍্যাপ অ্যালবাম- চান্স দ্য র‍্যাপার : কালারিং বুক, সেরা আর্বান কনটেম্পোরারি অ্যালবাম- লেমোনাড : বিয়ন্স, সেরা কান্ট্রি সোলো পারফরমেন্স- মাই চার্চ : ম্যারেন মোরিস, সেরা রক গান- ব্ল্যাকস্টার : ডেবিড বোয়ি, সেরা পপ দ্বৈত/গ্রুপ পারফরমেন্স, স্ট্রেসড আউট : টোয়েন্টি ওয়ান পাইলটস, সেরা নতুন শিল্পী- চান্স দ্য র‍্যাপার।

এছাড়া সেরা পপ ভোকাল অ্যালবাম-২৫: অ্যাডেল, সেরা পপ সোলো পারফরমেন্স-হ্যালো: অ্যাডেলে, সেরা মিউজিক ভিডিও-ফরমেশন: বিয়ন্স। খবর বিবিসি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ