,

এখনও অক্ষত ইরানের খার্গ দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ মাইল দীর্ঘ এই প্রবাল দ্বীপেই ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের তেলক্ষেত্রগুলোর পাইপলাইন এসে মিশেছে। মার্কিন তেল কোম্পানি অ্যামোকো প্রতিষ্ঠা করলেও ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরান এর নিয়ন্ত্রণ নেয় -দ্য গার্ডিয়ান

ইরানের তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই হয় খার্গ দ্বীপের টার্মিনাল দিয়ে। দেশটির অর্থনীতির অন্যতম সংবেদনশীল লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বিমান হামলায় এখন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত রয়েছে এই দ্বীপটি। খবর দ্য গার্ডিয়ানের।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন বাহিনী যদি এই টার্মিনালে বোমাবর্ষণ করে বা এর নিয়ন্ত্রণ নেয়, তবে বিশ্ববাজারে ইতোমধ্যে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম লাগামহীন হয়ে পড়তে পারে। এর ফলে ইরানের দৈনন্দিন অপরিশোধিত তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

চ্যাথাম হাউস থিংকট্যাংকের বিশ্লেষক নিল কুইলিয়াম বলেন, ‘খার্গ দ্বীপে হামলা হলে জ্বালানি তেলের দাম গত সোমবারের ১২০ ডলার থেকে লাফিয়ে প্রতি ব্যারেলে ১৫০ ডলারে পৌঁছাতে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য এই টার্মিনালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু