,

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘বই পড়ি, দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া কর্মসূচির উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ৩৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদের সার্বিক তত্ত্বাবধানে জেলার প্রতিটি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নবীনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানো, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ এবং পাঠসংস্কৃতি প্রতিষ্ঠা করা।

উপজেলা পর্যায়ের বাছাইয়ে নির্ধারিত বইয়ের ওপর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ওই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরাই উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর না রেখে বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। নিয়মিত বই পড়লে তাদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ার পাশাপাশি সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটে।

আয়োজকেরা জানান, শুধু সেরা পাঠক নির্বাচন নয়, বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বই পড়ার সঙ্গে যুক্ত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানমূলক, সৃজনশীল ও মননশীল বই পড়ার অভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীদের নতুন বিষয় জানার আগ্রহ ও চিন্তার বিস্তৃতি বাড়বে।

উপজেলা পর্যায়ের বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রতিযোগিতা শেষ হওয়ার পরও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উল্লাহ জসিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) রাজিবুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি