,

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবীণ নাগরিকদের সম্মানজনক জীবন, উন্নত স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বয়স্ক ভাতার আওতা বাড়ানোর পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সুবিধা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রসার এবং সামাজিক নিরাপত্তা বলয়কে আরও সুদৃঢ় করার কার্যক্রম চালু রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

১ অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই বিষয়গুলো তুলে ধরেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।

প্রধানমন্ত্রী বাণীতে উল্লেখ করেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও সচেতনতার কল্যাণে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে। এটি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, তেমনি বয়স্কদের নিরাপদ ও সম্মানজনক জীবনের জন্য স্বাস্থ্য ও পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করার তাগিদ দিচ্ছে। সরকার একটি কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গঠনে প্রবীণদের সুরক্ষায় বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

নির্বাচনি ইশতেহারের আলোকেই দরিদ্র ও অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, বয়স্ক ভাতার অর্থের পরিমাণ ও ভাতাভোগীর সংখ্যা দুটিই বাড়ানো হয়েছে। প্রবীণদের যেন সমাজে অবহেলিত হতে না হয়, বরং তাদের সুস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা যায়—সে লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

প্রবীণদের সমাজের ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের জ্ঞান ও ত্যাগের ওপরই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সম্মান, সমবেদনা ও যত্ন বজায় রাখা জরুরি। পারিবারিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী মূল্যবোধ চর্চার মাধ্যমে প্রবীণদের মর্যাদা সবচেয়ে সুন্দরভাবে রক্ষা করা সম্ভব।

৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দেশের সব প্রবীণ নাগরিককে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তরুণ-প্রবীণ নির্বিশেষে সবার জন্য একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী