,

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

news-image

শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে বাবাকে চাকরির আশ্বাস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিন দিন পর উদ্ধার হওয়া শিশু মীম আক্তারের (৮) শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় মীমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পরিবারের কান্না ও আহাজারি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি আব্দুল মান্নান।

এ সময় মীমের মৃত্যুর রহস্য দ্রুত উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মীমের বাবাকে সান্ত্বনা দিয়ে এমপি আব্দুল মান্নান বলেন, “আপনারা নিজেদের একা মনে করবেন না, আমি আপনাদের ভাই। মীমের মতো একটি নিষ্পাপ শিশুকে এভাবে হারাতে হয়েছে—এটি অত্যন্ত হৃদয়বিদারক। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মীম হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

এ সময় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে মীমের বাবার জন্য চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। পরিবারের সদস্যরা এমপির কাছে মীম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মীম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মীম নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার নানা ফিরুজ মিয়া নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের তিন দিন পর স্থানীয়রা পুকুরপাড়ের ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, মীমকে খুঁজে না পেয়ে তার নানা ফিরুজ মিয়া থানায় জিডি করেছিলেন। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ সময় নবীনগর উপজেলা ও বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি