,

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বমানের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসকদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও আন্তর্জাতিক ফেলোশিপের সুযোগ প্রসারিত করতে চীন ও পাকিস্তানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক আলোচনা এগিয়ে চলেছে বলে জানান তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে ‘জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট’-এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং এটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে চিকিৎসকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশের চিকিৎসকরা দিনরাত জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। একটি শক্তিশালী অর্থনীতি ও সমৃদ্ধ দেশ গড়তে সুস্থ জনগোষ্ঠীর বিকল্প নেই। তাই চিকিৎসার মতো মহৎ পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী