,

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জাগরণ ও একটি কল্যাণমুখী মানবিক বাংলাদেশ গড়ার স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন।

মাহদী আমিন জানান, নিউইয়র্ক সফরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রাকে অভিনন্দন জানিয়েছেন। চার দিনের সংক্ষিপ্ত এই সফরে ১১টি দেশের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মুসলিম দেশগুলোতে জনশক্তি রপ্তানি বাড়ানো ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ‘ফ্যামিলি কার্ড’-সহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো তুলে ধরা হয়। অন্যদিকে বোয়িংয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা সংকট স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতিসংঘে ৫টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন এবং সাফ জানিয়েছেন যে, এই সমস্যার মূল সমাধান মিয়ানমারকেই করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও অধিকারের পক্ষে বিশ্বমঞ্চে জোরালো বক্তব্য রেখেছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বিগত সময়ের ফ্যাসিবাদী শাসন ও নির্যাতন পার করে এসেও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসা এড়িয়ে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চান। তবে সরকারের এই মানবিকতাকে যেন কেউ দুর্বলতা মনে না করে, সে বিষয়েও তিনি সতর্ক করেন। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দেশের অগ্রযাত্রায় কোনো ধরনের কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী