সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা।

স্বস্তিকা, শ্রীলেখা থেকে শুরু করে শুভশ্রী-শ্রাবন্তীরাও আওয়াজ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়ে রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রশ্ন তুলেছেন।

এমন অবস্থায় আজমির শরিফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন শ্রাবন্তী। একইসঙ্গে ন্যায়বিচারের প্রার্থনা করেছেন তিনি। এসময় নায়িকার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরিফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী। যেখানে মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে। আবার কখনো সুতা বেঁধে মানত করেছেন অভিনেত্রী।

এসময় তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দেখা গেল তাকে। যেই ফুল নিয়েই আজমির শরিফে হাজির হয়েছিলেন দুই অভিনেত্রী।

আজমির শরিফে প্রার্থনার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’

প্রসঙ্গত, মাস খানেক আগে কলকাতায় আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা পশ্চিমবঙ্গ। এখন পর্যন্ত কয়েকজনকে আটক করেছে কলকাতা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার