বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প বললেন যুদ্ধ শেষ, ভিন্ন সুর ইরানের

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বক্তব্যের সঙ্গে একমত নয় তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক সমঝোতা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতে সম্মত হয়েছে এবং এ কারণেই দুই দেশের মধ্যে চলমান সংকটের সমাপ্তি ঘটেছে বলে তিনি মনে করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি দাবি করেন, চুক্তির অধিকাংশ অংশই এ বিষয়কে ঘিরে হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যও ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র উন্নয়ন থেকে বিরত রাখা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিলের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার পরিবেশ তৈরি হয়েছে। তবে সে সময়ও কোনো আনুষ্ঠানিক চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ বন্ধ বা সমঝোতা নিয়ে যে আলোচনা চলছে, তা এখনো অনুমাননির্ভর পর্যায়ে রয়েছে। তার ভাষ্য, এখন পর্যন্ত কোনো বিষয়ই চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিও সম্পন্ন হয়নি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে