বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে মানুষের প্রত্যাশার প্রতিফলন: অর্থমন্ত্রী

news-image

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার ভাষায়, এবারের বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এর সুফলের আওতায় আসে।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বাজেট তৈরির সময় ‘সবার জন্য বাংলাদেশ’, অর্থনৈতিক গণতন্ত্র এবং নৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করেই উন্নয়ন কার্যক্রম গ্রহণের চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকার অপচয়ভিত্তিক ব্যয় সংস্কৃতি থেকে সরে এসে আরও জবাবদিহিমূলক ও ফলপ্রসূ অর্থব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চায়। এ উদ্দেশ্যে ভবিষ্যতের প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ সূচক নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—ব্যয়ের যথাযথ মূল্য নিশ্চিত করা (ভ্যালু ফর মানি), বিনিয়োগের প্রত্যাশিত সুফল (রিটার্ন অন ইনভেস্টমেন্ট), কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব বিবেচনা। উন্নয়ন প্রকল্প মূল্যায়নে এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন আগের তুলনায় আরও কঠিন হয়ে উঠেছে। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ-সংঘাত, ভূরাজনৈতিক টানাপোড়েন এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ অন্তর্ভুক্ত করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করাকে সরকার অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করছে এবং সেই লক্ষ্যেই অর্থনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট প্রণয়নের প্রেক্ষাপট ছিল ব্যতিক্রমধর্মী। রাজনৈতিক পরিবর্তন এবং নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় রেখে বাজেট প্রণয়নে সর্বোচ্চ গুরুত্ব ও শ্রম দেওয়া হয়েছে। তবে এই প্রচেষ্টা কতটা সফল হয়েছে, তার মূল্যায়ন শেষ পর্যন্ত জনগণই করবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে