বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

news-image
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠেছে সহ-আয়োজক মেক্সিকোর জয় দিয়ে। উত্তর আমেরিকায় প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে মেক্সিকো।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয় ৩৯ দিনের এই বিশ্ব আসর। ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলম্বিয়ার তারকা শিল্পী শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। পাশাপাশি জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অনুষ্ঠানে অংশ নেন।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় মেক্সিকো।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ৫০ মিনিটে মেক্সিকোর এক খেলোয়াড়কে বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ফলে ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকান প্রতিনিধিরা।

এরপর ৬৬ মিনিটে মাঠে নেমে ইতিহাস গড়েন গিলবার্তো মোরা। বিশ্বকাপের মঞ্চে মেক্সিকোর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান তিনি। তার মাঠে নামার এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ। ৬৭ মিনিটের সেই গোলেই জয়ের পথ আরও সহজ হয়ে যায় স্বাগতিকদের জন্য।

ম্যাচের ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকা আরও বড় ধাক্কা খায়। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফেলে দেওয়ার অপরাধে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। ফলে ম্যাচের শেষ অংশে ৯ জন নিয়ে খেলতে হয় তাদের।

অতিরিক্ত সময়ে মেক্সিকোর সেসার মন্তেস লাল কার্ড দেখলেও তাতে জয়ের পথে কোনো বাধা আসেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বচ্ছন্দ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে মেক্সিকো।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক