,

যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা!

news-image

বিনোদন ডেস্ক : যৌন হেনস্তার অভিযোগে বিদ্ধ ভারতের কয়েকটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সিনেমা জগতে নবাগত কিংবা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অন্ধকার-বাস্তবের কথা প্রকাশ্যে আসতেই ফের নতুন করে মি-টু আন্দোলন শুরু হয়েছে। এবার চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর।

সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা নিয়ে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। বলিউডসহ দেশের গোটা বিনোদন জগতে কীভাবে পুরুষতন্ত্রের আধিপত্য রয়েছে, তা নিয়ে কথা বলেন স্বরা। বিনোদন জগতের যৌন হেনস্থা ও হিংসার ঘটনা প্রকাশ্যে আনার জন্য ‘উইমেন ইন সিনেমা কালেকটিভ’-কে কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।

হেমা কমিশনের রিপোর্ট দেখে ভেঙে পড়েছেন বলেও জানান স্বরা। অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, ‘কমিশনের রিপোর্ট থেকে যা উঠে এসেছে তা দেখে আমি ভেঙে পড়েছি। খারাপ লাগছে, কারণ এই রিপোর্টের সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছি।’

স্বরা তার পোস্টে আরও লেখেন, ‘বিনোদন জগত শুধু পুরুষতান্ত্রিকই নয়, বরং একনায়কতন্ত্র চলে। সফল অভিনেতারা মুহূর্তে ভগবানের তকমা পেয়ে যান এবং তারা যা করেন সবই যেন ঠিক। তারা যদি অসন্তোষ তৈরি করার মতো কিছু করেন, অন্যরা সেটা এড়িয়ে যান। এই সব পরিস্থিতির কেউ প্রতিবাদ করলে, তাকেই সমস্যার সূত্র হিসেবে ধরে নেওয়া হয়।

স্বরার কথায়, ‘বিনোদন জগৎ সব সময়ে পুরুষের কথা মতোই চলে এসেছে। পুরুষের ক্ষমতায় চলে। নীতিগতভাবে কেউ সঠিক কথা বললেও, কেউ কোনও গুরুত্ব দেয় না। পুরুষতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে সুবিধাজনক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট