,

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন আর নেই

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মনজুর হোসেন বুলবুলের ভাতিজা শহিদুল ইসলাম কুরবান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মনজুর হোসেন বুলবুল নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন মনজুর হোসেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রূপালী ব্যাংকের দুবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

মনজুর হোসেনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট