,

দই ফুচকার সহজ রেসিপি

news-image

অনলাইন ডেস্ক : বিকেলে বা সন্ধ্যায় রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় বেশি। বাইরের ফুচকা খেতে না চাইলে বাড়িতেও বানাতে পারেন। স্বাদেও আনতে পারেন ভিন্নতা। রেসিপি দিয়েছেন সেলিনা আকতার

ফুচকার উপকরণ: ময়দা ১ কাপ, সুজি আধা কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, তালমাখনা (ঐচ্ছিক) ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো। ডুবো তেলে ভাজার জন্য তেল।

প্রণালি: ফুচকা তৈরির উপকরণগুলো ভালো করে মিশিয়ে খামির তৈরি করে নিন। খামির বেশি শক্ত বা নরম হবে না। ভেজা সুতি কাপড় দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার খামিরকে কয়েকটি ভাগে ভাগ করে নিন। মোটা রুটির মতো বেলে নিয়ে গোল আকারে কাটতে হবে। এবার ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। ঠান্ডা হলে বাতাসরোধী বাক্সে রেখে দিন

পুর তৈরির উপকরণ: সেদ্ধ ছোলা বা মটর দেড় কাপ, সেদ্ধ আলু গ্রেট করা ১ কাপ, সেদ্ধ ডিম গ্রেট করা ১টি, পেঁয়াজকুচি সিকি কাপ, ধনেপাতাকুচি স্বাদমতো, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, বিটলবণ স্বাদমতো, চাটমসলা ১ টেবিল চামচ, টালা শুকনা মরিচ গুঁড়া করা ১ টেবিল চামচ, টালা জিরার গুঁড়া ১ চা-চামচ, টালা ধনের গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি: সব একসঙ্গে মেশালেই তৈরি হয়ে যাবে ফুচকার মূল পুর।

দইয়ের মিশ্রণ তৈরির উপকরণ: পানি ঝরানো টক দই আধা কাপ, লবণ ১ চিমটি, চিনি ২ টেবিল চামচ, টালা মরিচের গুঁড়া ১ চা-চামচ, ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ, চাটমসলার গুঁড়া আধা চা-চামচ, তেঁতুলের মণ্ড ১ চা-চামচ, বিটলবণ আধা চা-চামচ।

প্রণালি: সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দইয়ের মিশ্রণ তৈরি করে রাখুন। এবার পুরের মিশ্রণ ভালো করে মাখিয়ে নিন। তৈরি করে রাখা ফুচকার ভেতর পুর ভরে নিন। ওপরে দইয়ের মিশ্রণ ও তৈরি করে রাখা তেঁতুল সস দিয়ে পরিবেশন করুন দই-ফুচকা।

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন