শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গুণীজন সংর্বধনা অনুষ্ঠিত

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণাবড়িয়া জেলার শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য  স্বীকৃতিস্বরূপ  পাঁচ গুনীজনকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। রোববার সন্ধ্যায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে এ সম্মানা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, নাট্যকলায় অধ্যাপক আব্দুন নূর, লোক সংস্কৃতিতে কবি জয়দুল হোসেন, ফটোগ্রাফিতে নরেশ চন্দ্র বণিক ও যন্ত্রসঙ্গীতে সাধন চন্দ্র ভৌমিক এবং কণ্ঠসঙ্গীতে সম্মাননা দেয়া হয়েছে।জানিনা এ সম্মাননার যোগ্য কি-না।তবে সম্মাননা পেয়ে আমার খুব ভাল লেগেছে।কৃতজ্ঞতা শিল্পকলা একাডেমীকে।
এ দিনে আমি শ্রদ্বার সাথে স্মরণ করছি আমার ওস্তাদ প্রয়াত পন্ডিত উমেশ চন্দ্র রায়কে। যিনি আমার কণ্ঠে সংগীতের বীজ বপন করেছিলেন।আমার আজকের এ সম্মাননা তাঁকে উৎসর্গ করলাম।
আমাদের প্রতিজনকে মেডেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের স্বাক্ষরযুক্ত সনদপত্র ও ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।কৃতজ্ঞতা জানাচ্ছি তাকেও।কষ্ট করে ঢাকা থেকে আসার জন্যে কবি সাংবাদিক আবু হসান শাহরিয়ার ভাইকে ধন্যবাদ ।বিশেষ কৃতজ্ঞতা রইল ব্রাহ্মণাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,সহসভাপতি আল মামুন সরকার,সাধারন সম্পাদক এস আর এম ওসমান গনি সজিব,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা শিল্পকলা একাডেমীর কার্যকরী কমিটির সকল সদস্যদের।
বিশেষ একটি ধন্যবাদ দিতে চাই আমার সহ-ধর্মিনী মনিকা আচার্যকে।যিনি আমাকে সংগীত চর্চা অব্যহত রাখতে বিশেষ ভাবে অনুপ্রাণিত করে আসছেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কবি ও সাংবাদিক আবু হাসান শাহ্রিয়ার, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ্ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এস আর এম ওসমান গনি সজিব এবং অনুষ্টান পরিচালনায় ছিলেন আলেয়া জাহান তৃপ্তি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, যে জাতি সংস্কৃতিতে যত সমৃদ্ধ সে জাতি ততবেশি উন্নত। বিশ্বের উন্নত দেশগুলোকে সংস্কৃতির দেশ বলা হয়। তাই আমাদের সংস্কৃতিকে সকল স্থানে ফুটিয়ে তুলতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প সংস্কৃতির উর্বর ভূমি। তাই আমাদের জেলার শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ