বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ১৩ দিনে সড়কে প্রাণ গেল ২৮১ জনের

news-image

ঈদুল আজহাকে ঘিরে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৮৩৭ জন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনটির নিজস্ব তথ্যের সমন্বয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত সময়ে দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪১টি দুর্ঘটনা মোটরসাইকেল সংশ্লিষ্ট, যেখানে প্রাণ হারিয়েছেন ১২৪ জন। মোট নিহতের প্রায় ৪৪ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এছাড়া ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌ ও রেলপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময়ে ১৩টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২২টি রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭ জনের, আহত হয়েছেন আরও ৯ জন।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১২৪ জন। এছাড়া বাসের ২১ জন যাত্রী, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের ৩২ জন আরোহী, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের ১১ জন, থ্রি-হুইলারের ৪৮ জন যাত্রী এবং স্থানীয় বিভিন্ন যানবাহনের ৮ জন প্রাণ হারিয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ৯৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন। বিপরীতে সবচেয়ে কম প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে ৯টি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসেবে ফরিদপুরে সর্বোচ্চ প্রাণহানির তথ্য পাওয়া গেছে। জেলায় ১৯টি দুর্ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন।

সড়ক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ঈদকেন্দ্রিক যাতায়াতের সময়ে অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, ট্রাফিক আইন লঙ্ঘন এবং মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ ব্যবহার দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনায় উচ্চ প্রাণহারের বিষয়টি সড়ক নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক