,

নবীনগরের বিটঘরে চাঁদাবাজ চক্রের হাতে অসহায় পরিবার

nobinogorনবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামে চাঁদাবাজ চক্রের হামলা, ভাংচুর এবং হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে এক পরিবার।

নবীনগর থানায় পৃথক দুটি মামলা হলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেপ্তার করছে না পুলিশ।

গুড়িগ্রামের সৌদি প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী রুবি আক্তার গত মাস দুয়েক আগে একটি নতুন বাড়ি তৈরি করে। এরপর একই গ্রামের আনু মিয়ার ছেলে আলাউদ্দিনের নেতেৃত্বে ১০/১২ জন স্থানীয় সন্ত্রাসী রুবি আক্তারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা গত ২০ ডিসেম্বর রুবি আক্তারের বাড়িতে হামলা করে তার বসতঘর ভাংচুরসহ তাদেরকে মারধর করে নগদ টাকা লুটে নেয়।

এ ঘটনার পরদিন রুবি আক্তার বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লিখিত কয়েকজন স্বাক্ষী পুলিশের কাছে এ ঘটনার স্বাক্ষ্য দিলে সন্ত্রাসী চক্রটি গত ১ ফেব্রুয়ারি ওই স্বাক্ষীসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাদের সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২ ফেব্রুয়ারি স্বাক্ষী জমশেদ মিয়ার ছেলে জাকির হোসেন বাদি হয়ে নবীনগর থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলায় অভিযুক্ত আবুল খায়ের বলেন, চাঁদা দাবির অভিযোগটি সঠিক নয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা নবীনগর থানার এসআই মাখন লাল রায় বলেন, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত ও আসামিরা পলাতক থাকায় তাদের ধরা সম্ভব হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর