রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ হয় রাজনীতিবিদের। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতগুলো ফাইল সই হয়, লাস্টে রাজনীতিবিদকে সই করতে হয়। এ জন্য সব দোষ তার।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনটা (দুদক) গঠন করার জন্য সার্চ কমিটি গঠনের জন্য, যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে গতকাল প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন। বহুদিন গড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল। চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে। কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকাল কেবল সই করে দিয়েছেন। এখন সার্চ কমিটি গঠিত হবে। দুর্নীতির সব বিষয় অ্যাড্রেস করা হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ