,

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়।

সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ পাঁচজন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা ওই পাঁচ ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

তবে স্থানীয়দের সহায়তায় বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর