মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে এক পরিবারের বসত ঘর ভাংচুর করেন এলাকাছাড়া করেছে সন্ত্রাসীরা

kjjkkgব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামে চাঁদা না পেয়ে এক পরিবারের বসতঘর ভাংচুর করে এলাকাছাড়া করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এছাড়া পুলিশের কাছে এ ঘটনার স্বাক্ষ্য দেয়ায় ৫ স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, এ ঘটনায় নবীনগর থানায় পৃথক দুটি মামলা হলেও। আসামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও স্থানীয় মাতবরদের হস্তক্ষেপ ও রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। এ অবস্থায় নির্যাতিত পরিবারটি নিরাপত্তাহীনতায় ভোগছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, গুড়িগ্রামের সৌদি প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী রুবি আক্তার গত মাস দুয়েক আগে একটি নতুন বাড়ি তৈরি করে। এরপর একই গ্রামের আনু মিয়ার ছেলে আলাউদ্দিনের নেতেৃত্বে ১০/১২ জন স্থানীয় সন্ত্রাসী রুবি আক্তারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা গত ২০ ডিসেম্বর রুবি আক্তারের বাড়িতে হামলা করে তার বসতঘর ভাংচুরসহ তাদেরকে মারধর করে নগদ টাকা লুটে নেয়। এ ঘটনার পরদিন রুবি আক্তার বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লিখিত কয়েকজন স্বাক্ষী পুলিশের কাছে এ ঘটনার স্বাক্ষ্য দিলে সন্ত্রাসী চক্রটি গত ১ ফেব্রুয়ারি ওই স্বাক্ষীসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাদের সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২ ফেব্রুয়ারি স্বাক্ষী জমশেদ মিয়ার ছেলে জাকির হোসেন বাদি হয়ে নবীনগর থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলায় অভিযুক্ত আবুল খায়ের বলেন, রুবি আক্তার যেখানে বাড়ি বানিয়েছেন তা মসজিদ সংলগ্ন। জায়গাটি মসজিদের কাজে ব্যবহার করার জন্য রুবিকে প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করায় তার সাথে আমাদের ঝামেলা হয়েছে। চাঁদা দাবির অভিযোগটি সঠিক নয়। গুড়িগ্রামের সাবেক ইউপি সদস্য নওয়াব মিয়া বলেন, ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতা। এমন ঘটনার কঠোর বিচার হওয়া উচিত। বিটঘর ইউপি চেয়ারম্যান সোলেমান ভ’ইয়া সোহাগ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, চাঁদা দাবির জন্য ঘটনাটি ঘটেছে কি না তা পুরোপুরি নিশ্চিত নই। মামলার তদন্তকারি কর্মকর্তা নবীনগর থানার এসআই মাখন লাল রায় বলেন, বাড়ি-ঘর ভাংচুরের ঘটনাটি বর্বরোচিত। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত ও আসামিরা পলাতক থাকায় তাদের ধরা সম্ভব হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু