মিশেল ওবামাকে নিয়ে বর্ণবাদী পোস্ট, যুক্তরাষ্ট্রে হৈচৈ

miselআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে একটি বর্ণবাদী ফেসবুক পোস্ট লোকের চোখে পড়ার পর তা নিয়ে ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক শহরের মেয়রকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

ক্লে কাউন্টির একটি অলাভজনক সংগঠন চালান পামেলা র‍্যামজে টেলর। তিনি ফেসবুকেএক পোস্টে মিশেল ওবামাকে ‘এপ’ (ape) বা বানরজাতীয় প্রাণীর সাথে তুলনা করেন।

তিনি ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে লেখেন, “হোয়াইট হাউসে এখন একজন সুন্দরী, অভিজাত, মার্জিত ফার্স্ট লেডিকে দেখতে পাবো, মনটা ভালো হয়ে যাবে। একটা হিল পরা এপ-কে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি।”

আর এরই জবাবে ক্লে শহরটির মেয়র বেভারলি হোয়েলিং লেখেন: “প্যাম, তুমি আমার দিনটিকে ভালো করে দিয়েছো।”
এই শহরটিতে মাত্র ৪৯১ জন লোকের বাস। এখানে কোন কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকান থাকেন না।

কিন্তু এই ছোট শহরের ফেসবুক পোস্টই ছড়িয়ে পড়ে সারা আমেরিকায়, এবং এর পর ৮৫ হাজার লোক স্বাক্ষরসহ আবেদন করেন – এই দুই মহিলাকেই বরখাস্ত করা হোক।

এর পর সোমবারই ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, মিজ টেলরকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
মিজ টেলর এবং মিজ হোয়েলিং দুজনই অবশ্য ভিন্ন ভিন্ন বক্তব্যে বলেছেন, তারা বর্ণবাদী চিন্তা থেকে এটা লেখেন নি।

কিন্তু আমেরিকার ‘ন্যাশনাল এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল’ এর একজন স্থানীয় কর্মকর্তা ওয়েন্স ব্রাউন বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে লোকের ভেতরে এখনও বর্ণবাদী মানসিকতা রয়ে গেছে। ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্রেটিক পার্টির নেত্রী বেলিন্ডা বিয়াফোরে এ ঘটনায় মিশেল ওবামার কাছে দু:খ প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

মান্দায় নৌকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ১

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল