প্যারিস হামলার বর্ষপূর্তিতে জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হবে।ভালস প্যারিস হামলার বর্ষপূর্তিতে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে তিনি আরও বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য’ যা করা দরকার, তারা তা-ই করছেন।

d2d3b036f69d04686c7c2cecea80b0ea-5828385e1cae7

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্যারিস হামলার নিহতদের স্মরণে একটি ফলক উন্মোচন করেছেন। তিনি এবং প্যারিসের মেয়র জঙ্গি হামলার লক্ষ্যবস্তু ছয়টি স্থান পরিদর্শন করে দিনটিকে পালন করছেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হন। হামলার পরপরই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।

নভেম্বর থেকে পালিয়ে থাকার পর গত ১৮ মার্চ বেলজিয়াম পুলিশের এক অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় ব্রাসেলসের মোলেনবিক এলাকা থেকে গ্রেফতার করা হয় আব্দেসলামকে। ধারণা করা হয়, প্যারিস হামলার নেতৃত্বে ছিলেন তিনি। হামলা ও হামলা পরবর্তী পুলিশি অভিযানে আব্দেসলাম বাদে বাকি সব হামলাকারীই মারা পড়েন।

ওই জঙ্গি হামলার পর ফ্রান্সের সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে। তবে জরুরি অবস্থার মাঝেই ফ্রান্সের নিস শহরের ১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এক ব্যক্তি ট্রাক হামলা চালায়। এতে নিহত হন ৮৪ জন। এরপর জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।

এ জাতীয় আরও খবর

মান্দায় নৌকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ১

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল