এবার কংগ্রেসের লড়াইয়ে ক্লিনটন!

1478936388আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গেছে হিলারি ক্লিনটন। আর এর মাধ্যমে অনেকেই দেখছিলেন মার্কিন রাজনীতিতে ক্লিনটনর পরিবারের শেষ। কিন্তু না, ক্লিনটন পরিবার এখনও থাকছে রাজনীতির লড়াইয়ে। তবে সেই লড়াইয়ে দেখা যাবে না হিলারি বা বিল ক্লিনটনকে। তাদের মেয়ে চেলসি ক্লিনটন নামছেন রাজনৈতিক লড়াইয়ে।

ডেমোক্রেটদের হয়ে দেশটির কংগ্রেসের নির্বাচনে নামছেন তিনি। নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির এই কংগ্রেস পদটির জন্য তার প্রতিপক্ষ নিতা লওয়াই। নিউ ইয়র্কে ১৭তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে সে ১৪তম বার নির্বাচিত হয়েছেন।

নিউ ইয়র্ক পোস্ট জানায়, বর্তমানে ম্যানহাটনে থাকলেও কিছুদিনের মধ্যে নিজের পিতৃনিবাস চাপাকুয়ায় চলে আসছেন চেলসি ক্লিনটন। আর সেখানে থেকে নিতার লওয়াই’র পদটির জন্য লড়াই করবেন তিনি।

তারা আরো জানায়, হিলারি নির্বাচনে হেরে যাওয়ার পর হিলারি পরিবার আবারো গুছিয়ে নিচ্ছে। ক্লিনটনের নাম ব্যবহার করে এবার সামনে আসছেন হিলারি। গত কয়েক বছর ধরে ক্লিনটন ফাউন্ডেশন ও হিলারির প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচারণায় তাকে নিয়মিত দেখা গেছে মিডিয়ার সামনে। হিলারি তার মেয়ের জন্য রাজনীতির জীবন পছন্দ করেননি, কিন্তু মায়ের প্রচারণায় স্বতঃস্ফূর্ত ভাবেই অংশ নেয় চেলসি।

নিউ ইয়র্ক ম্যাগাজিন জানায়, ২০১২ সালে চেলসি এই পদটির জন্য লড়াই করবে বলে ভাবছিল। এ সময় লড়াইয়ে না নেমে চেলসি জানায়, নিতা লওয়াই অবসরে গেলে সে তার পদটির জন্য লড়াই করবে। কিন্তু ৭৯ বছর বয়সী এই নারী এখনও সফলতার সঙ্গে তার ডিসট্রিক্টে কাজ করে যাচ্ছেন। নিউ ইয়র্ক মেগ ডটকম।

এ জাতীয় আরও খবর

মান্দায় নৌকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ১

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল