,

শুধু ভারত নয় নেপাল ও ভুটানের মালামাল আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে পরিবাহিত হবে -নৌ-সচিব

news-image

আমিরজাদা চৌধূরী, আশুগঞ্জ থেকে॥ নৌ-পরিবহন   মন্ত্রনালয়ের  সচিব   শফিক   আলম  মেহেদী   বলেছেন,   শুধু ভারত নয় নেপাল ও ভুটানের মালামাল আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহারকরে   পরিবাহিত   হবে।   আশুগঞ্জ  বন্দরটি   শুধু   আমাদের   নয়   জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। তাই খুব দ্রুত আশুগঞ্জ নদী বন্দরে অভ্যন্তরীন কন্টেইনার টার্মিনাল নির্মানের কাজ শুরু হবে। ২২৫ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত অভ্যন্তরীন কন্টেইনার টার্মিনালটির কাজ বাস্তবায়ন হবে।আজ   মঙ্গলবার   সকালে   আশুগঞ্জ   নদী   বন্দরে   প্রস্তাবিত   অভ্যন্তরীন কন্টেইনার   টার্মিনাল   নির্মানের   জায়গা   পরিদর্শন   শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ   সময়   নৌ-মন্ত্রনালয়ের   অতিরিক্ত   সচিব   রফিকুল   ইসলাম,   নাছির আলী,   বিআইডব্লিটিএর   চেয়ারম্যান     কমোডর   মোজাম্মেল   হক,বাণিজ্য   মন্ত্রনালয়ের   যুগ্ম-সচিব   মনির   হোসেন,   ভারতীয় হাইকমিশনের   ফাষ্ট   সেক্রেটারী   (বানিজ্য)   বিজে   সিল   ভারাজ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সহবিআইডব্লিউটি এর উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর এলাকা পরিদর্শন করেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ