৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়লে দেশ এবং তরুণ প্রজন্মের অগ্রগতিও বাধাগ্রস্ত হবে। তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে তারা আন্তর্জাতিক পর্যায়ে নতুন উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।
দেশের উন্নয়নে নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তরুণদের সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ বিমানে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন।
সফরসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের মন্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কাজ উদ্বোধনের কথা রয়েছে তার। এরপর স্থানীয় একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফরিস

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ