মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় শতাধিক পরিবার ঘর হারিয়েছে বলে দাবি করেছেন বস্তিবাসী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, সকাল ১০টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও ইউনিট পাঠানো হয়। আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এখন নেই। তবে আগুন পুরোপুরি নেভানো এবং ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হতাহতের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর কাজ শেষ হলে পুরো এলাকায় তল্লাশি চালিয়ে এ বিষয়ে নিশ্চিত হওয়া হবে।
উল্লেখ্য, মহাখালীর সাততলা বস্তিতে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ড ঘটেছে। ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ ও ২০২৫ সালেও সেখানে আগুনে বহু ঘরবাড়ি পুড়ে যায়।

এ জাতীয় আরও খবর

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা কূটনীতিকের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

সফটওয়্যার ত্রুটিতে অচল এনএসএর গোপন নেটওয়ার্ক

পোশাকশ্রমিকদের মজুরি ১৮-২৪ হাজার করার প্রস্তাব সিপিডির

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ