নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবলীগের মিছিলকে কেন্দ্র করে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গোলচত্বর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীনগর থানা গেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নবীনগরের রাজপথ।

মিছিল শেষে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, যুবদলের সদস্য সচিব হাজী কাউসার, রাশেদুল হক কাজী সুমন, ইফতেখার খান মামুন,কামরুজ্জামান কামাল, যুবদল নেতা জাকির হোসেন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার