মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১৩ নম্বরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩ নম্বরে হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন।
এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সংঘর্ষের ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, শ্রমিকেরা কাজ না করে বাসায় চলে গেছেন।

এ জাতীয় আরও খবর

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা কূটনীতিকের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

সফটওয়্যার ত্রুটিতে অচল এনএসএর গোপন নেটওয়ার্ক

পোশাকশ্রমিকদের মজুরি ১৮-২৪ হাজার করার প্রস্তাব সিপিডির

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ