দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি, নিয়মিত টহল এবং বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরসংলগ্ন এলাকায় পুলিশের টহলও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ফ্লাইট বন্ধ থাকলেও রাতের সময় টহল ও নজরদারিতে কোনো ধরনের শিথিলতা রাখা যাবে না।
এদিকে বিমানবন্দরের নিরাপত্তা পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে বেবিচক। এ লক্ষ্যে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তায় দায়িত্ব পালনকারী এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরগুলোতে নজরদারি, তল্লাশি এবং টহল কার্যক্রম আরও শক্তিশালী করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফরিস

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা