নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, জগৎ বন্ধু ফার্নিচারের প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী নবীনগর পৌর এলাকার আলমনগরে প্রয়াতের নিজ বাড়িতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পরিবারের পক্ষ থেকে প্রয়াত বাসুদেব সূত্রধরের আত্মার শান্তি কামনায় ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়।











