অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। প্রায় চার বছর আগে গঠিত পুরোনো আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন শ্যামা প্রসাদ চক্রবর্তী।

নতুন কমিটির অনুমোদন দেওয়ায় নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শ্রী আদেশ দেব এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী হরিপদ ভৌমিক দুলালের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী ও সদস্যসচিব শ্যামা প্রসাদ চক্রবর্তী এক বিবৃতিতে বলেন, সকলের আন্তরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা দৃঢ়ভাবে আশাবাদী।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ