বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে মালবাহি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত : ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম রেলরুটের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর নামক স্থানে আজ রবিবার সকাল ১১টায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইচ্যুত হয়। এতে করে ঢাকার সাথে দেশের পূর্বাঞ্চল চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সম্পন্ন বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ঢাকা,চট্টগ্রাম ও সিলেটগামী বিভিন্ন ট্রেন।চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা।ত্রুটি মেরামত করে দীর্ঘ প্রায় ৭ ঘন্টা পর রবিবার সন্ধা ৬টায় পূনরায় ট্রেন চলাচল শুরু করা হয়েছে।দূর্ঘনার কারণ অনুসন্ধানে ঘটন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।
রেলস্টেশন সূত্রে জানাযায়,চট্রগ্রামগামী একটি মালবাহি ট্রেন আজ রবিবার সকাল ১১টায় আশুগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার পর যাত্রাপুর নামক স্থানে হঠাৎ বিকট শব্দ হয়ে মালবাহি ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকার সাথে দেশের পূবাঞ্চল চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সম্পন্ন বন্ধ হয়ে যায়। আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া,তালশহর ও নরসিংদিসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ঢাকা,চট্টগ্রাম ও সিলেটগামী বিভিন্ন ট্রেন।চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড থেকে একটি রিলিফ ট্রেন দুপুর ১২টায় ঘটনাস্থলে পৌছে উদ্বার কাজ শুরু করে।মালবাহি ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্বার করে তালশহর স্টেশনে সরিয়ে লাইন মেরামত কাজ শুরু করা হয়।মেরামত কাজ শেষ করে দীর্ঘ ৭ ঘন্টা পর সন্ধা ৬টায় ঢাকাগামী উপকুল ট্রেনটি আশুগঞ্জ স্টেশন অতিক্রম করার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবীক করা হয়।এদিকে ট্রেন দূর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পূবাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে।উক্ত কমিটি আগামী ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। 
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার রফিকুল ইসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বেলা ১১টায় আশুগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার পর বিকট শব্দে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগী লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।উদ্বার কাজ শেষ করে সন্ধা ৬টায় পূনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। 


 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে