প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি আগে অনুমোদিত আরও ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের সভার নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা।
নোটিশ অনুযায়ী, অনুমোদনের জন্য উপস্থাপিত ২১টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, পাঁচটি সংশোধিত এবং দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি ছোট ও মাঝারি প্রকল্পের বিষয়ে কমিটিকে অবহিত করা হবে।
প্রস্তাবিত ২১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৬৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩৪ হাজার ২৩২ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা কূটনীতিকের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

সফটওয়্যার ত্রুটিতে অচল এনএসএর গোপন নেটওয়ার্ক

পোশাকশ্রমিকদের মজুরি ১৮-২৪ হাজার করার প্রস্তাব সিপিডির

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ