পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরিতে আগামী ২৩ নভেম্বর তৃতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সভার নতুন তারিখ জানানো হয়।
এর আগে গত সোমবার সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির জন্য এই সভা আহ্বান করা হয়েছে।
সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে মজুরি সংক্রান্ত লিখিত প্রস্তাব নেওয়া হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট বোর্ড সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

সাঈদ খোকনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর

বিদেশিদের গ্রিন কার্ডে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

মান্দায় নৌকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ১

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ