,

মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস

news-image

স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দেয় দলটি। এবার আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে এক মৌসুমে দ্বিতীয়বারের মতো দলে ভেড়ানো হলো টাইগার পেসারকে।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। তধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।

এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস। বদলি হিসেবে মুস্তাফিজকে নেওয়ার কথা নিশ্চিত করেছে দুবাই। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে দুবাই।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন। এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসর। ফাইনাল হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যু আবুধাবি, দুবাই এবং শারজাহতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই