,

শাড়িতে স্নিগ্ধ সাজে বুবলী, বললেন ঐতিহ্যের কথা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব।

প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় এই তারকাকে। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ছাদবাগানে বাগানবিলাস ফুলের আবহে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পরনে রয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, খোলা চুল আর কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে স্নিগ্ধ এক অবয়বে ধরা দিয়েছেন নায়িকা।

কানে দুল আর ঠোঁটের মিষ্টি হাসি তার এই সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। বাংলাদেশি মেয়েদের ঐতিহ্যের ধারক জামদানি শাড়ি নিয়ে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন বুবলী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামদানি শাড়ি শুধু কাপড় নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প।’

বুবলীর এই স্নিগ্ধ রূপ দেখে ভক্ত-অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি আর ইতিবাচক কথায় ভাসছেন এই অভিনেত্রী। একজন ভক্ত লিখেছেন, ‘অসম্ভব সুন্দর লাগে আপনাকে শাড়িতে।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ! খুব সুন্দর লাগছে বুবলী আপুকে।’

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত